মীর আবু বকরঃ সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক কাউসার আজিজ জেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধিজন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। জেলা প্রশাসকের আয়োজনে বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন,সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু,জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান,জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এড সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সিনিয়র আইনজীবী তোজাম্মেল হোসেন তোজাম,সাবেক সমন্বয়ক ও দৈনিক যুগের বার্তা নিবার্হী সম্পাদক হাবিবুর রহমান হাবিব,জেলা বিএনপির সদস্য ও জেলা ট্রাক মালিক সমিতির সাধাঃ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন,বীর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম,প্রেসক্লাবে সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি,বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, বিশিষ্ট ক্রিড়া ব্যাক্তিত্ব তৈয়েব হাসান বাবু,জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, জেলা নাগরিক অধিকার উন্নয়ন কমিটির সভাপতি জিএম নুর ইসলাম, সাধাঃ সম্পাদক মশিউর রহমান বাবু, সাবেক অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, দৈনিক দৃষ্টিপাত নিবার্হী সম্পাদক আবু তালেব মোল্লা,মহিলা দলের সাধাঃ সম্পাদক খুরশিদ জাহান শিলা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মৃনাল কান্তি, জেলা খৃষ্টান এসোসিয়েশনের সাধাঃ সম্পাদক পৌল সাহা, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম প্রমুখ।বক্তারা সাতক্ষীরার উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে দিক নির্দেশনামূলক বিস্তারিত আলোচনা করেন।জেলা প্রশাসক সকলের বক্তব্য আন্তরিকতার সাথে শোনেন। সমাপনী বক্তব্যের জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, সাতক্ষীরা একটি সম্ভাবনাময় ও সমৃদ্ধ জেলা। দেশের ক্রীড়া,শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে এ জেলা গুরুত্বপূর্ণ স্থানে। সাতক্ষীরার চিংড়ি ও আমের সুনাম দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে। সকল দল মতের ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে। তিনি আরো বলেন, সম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য কোন ভাবে নষ্ট করা যাবে না। কাউকে পিছে ফেলে সামনে এগিয়ে যাওয়া যাবে না। জেলার আইন-শৃঙ্খলা সমুন্নত কাজ করতে হবে। বিশেষ করে এখানের চিংড়ি ভোমরা বন্দর এবং কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে এমন প্রতিষ্ঠানগুলিকে আরো এগিয়ে নিতে হবে। পৌরসভার নিরাপদ প্রানীর পাশাপাশি যে এলাকায় পানির সমস্যা সেখানে পানির ব্যবস্থা। প্রয়োজনের পুকুরের পানি খাওয়ার উপযোগী করা হবে। সকলের প্রচেষ্টা থাকবে কিভাবে সাতক্ষীরা কে সুন্দর করা যায়। সুন্দর সাতক্ষীরা গড়তে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এসময় জেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধিজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সুন্দর সাতক্ষীরা গড়তে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে মতবিনিময় সভায় জেলা প্রশাসক কাউসার আজিজ
৩
