Home » সাতক্ষীরায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার সহ জনকল্যাণমূলক বিষয়ে প্রেস ব্রিফিং

সাতক্ষীরায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার সহ জনকল্যাণমূলক বিষয়ে প্রেস ব্রিফিং

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ভিউস

মীর আবু বকরঃ সাতক্ষীরায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ফ্যামিলি কার্ড, নদী ও খাল খনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি, কৃষি কার্ড ও কৃষি ঋণ মওকুফের সফল সহ জনকল্যাণমূলক গৃহীত সরকারের উদ্যোগের বিষয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। “সবার আগে বাংলাদেশ,করবো কাজ, গড়বো দেশ” জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম সরকার নির্বাচনে ইশতেহার পাঠ করেন। তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি নারীদের মর্যাদা ও অধিকার এবং স্বাস্থ্য শিক্ষা উন্নয়নের জন্য ফ্যামিলি কার্ড প্রবর্তন করেছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করেছেন। পরিবারের নারী প্রধান সদস্যের মাঝে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। এতে প্রতি পরিবার মাসে আড়াই হাজার টাকা সুবিদা পাচ্ছে। এই কার্ডের আওতায় বিধবা,প্রতিবন্ধী স্বামী পরিত্যক্তা এমনকি সমাজে পিছিয়ে পড়া নারীরা। গত ১০ মার্চ প্রধানমন্ত্রী ঢাকা কুড়াইল বস্তি সংলগ্ন মাঠে এই ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করেন।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবর্তিত স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি পুনঃ বাস্তবায়নের বর্তমান উদ্যোগ গ্রহণ করেছেন। যেটি আনুষ্ঠানিকভাবে সারাদেশে উদ্বোধন হয়েছে। খাল ও নদী খননের মাধ্যমে দেশে একদিকে জলবদ্ধতা নিরসন হবে অন্যদিকে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। সারাদেশে ২৫ টি খাল খননের কার্যক্রম চলমান রয়েছে।পর্যায়ক্রমে সারাদেশের খাল নদী পুনঃ খনন করা হবে। গত ১৬ ই মার্চ প্রধানমন্ত্রী দিনাজপুর জেলার সাহা পাড়া খাল খননের কাজের উদ্বোধন করেন। সবুজ হোক দেশ নির্মল হোক পরিবেশ, এই স্লোগানকে ধারণ করে বর্তমান সরকার প্রধান সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছেন। আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষ রোপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কাজের সরকারি ও বেসরকারি পাশাপাশি বিপুলসংখ্যক নারী-পুরুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বাংলাদেশের পরিবেশ সুরক্ষায় অন্যতম ভূমিকা রাখবে এই বৃক্ষরোপণ। বাংলাদেশ সরকার নারীদের চলাচলের সচ্ছন্দবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে মহিলা বাস সার্ভিস চালুর কর্মসূচি গ্রহণ করেছেন। এটি রাজধানীর গণপরিবহন ব্যবস্থার দৃশ্যমান পরিবর্তন আনবে। এই গাড়িতে চালকসহ সম্পূর্ণ নারীদের দ্বারা নিয়ন্ত্রণ করা হবে। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, গড়ব সুফলা বাংলাদেশ, এই স্লোগান কে ধারণ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৪ এপ্রিল টাঙ্গাইলে প্রথম পর্যায়ে কৃষকদের মাঝে কার্ড প্রদান কার্যক্রম উদ্বোধন করেন। এই কার্ডের মাধ্যমে কৃষকদের আড়াই হাজার টাকা সুবিধা প্রদান করা হবে। কার্ডের মাধ্যমে ভূমিহীন ও প্রান্তিক কৃষকরা ভর্তুকি সহজ লোন বীজ ও সার সদার ধরনের সুযোগ-সুবিধা পাবেন। জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের পূর্বে ইস্তেহার ঘোষণা করেছিলেন। ইশতেহার অনুযায়ী ইতিমধ্যে সরকার কার্যক্রম শুরু করেছেন। সরকার দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। আমাদের কাজ করতে হবে, অলশ বসে থাকার সময় নাই। উন্নত বাংলাদেশ ঘটতে হলে আমাদের কাজ করতে হবে। রাজধানী থেকে প্রান্তিক পর্যায়ে মানুষের উন্নয়নের লক্ষ্যে সরকারের মহৎ উদ্যোগ। সাতক্ষীরার জেলার প্রান্তিক পর্যায়ে এমনকি শ্যামনগর মানুষকে এই মেসেজে জানাতে হবে।তাকেও সরকারের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের দর্শনে আওতায় আনতে হবে। কেউ যেন কোনভাবে পিছিয়ে না পড়ে।সরকার গঠনের পর থেকে অগ্রধিকার ভিত্তিতে দেশের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। কাউকে পিছিয়ে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। কেন্দ্রীয় সরকারের থেকে নির্দেশনা আসছে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের মাধ্যমে জনগণকে জানানো। এখানে কোন ধরনের বিতর্ক, পছন্দ-অপছন্দ না থাকে।এই কার্যক্রম কেউ অসহযোগিতা করলে তারা সরকারকে অসহযোগিতা করবে। সরকারের উন্নয়ন কর্মকান্ড আপনারা লেখনীর মাধ্যমে দেশের নাগরিকের মাঝে তুলে ধরবেন। দেশকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহিনুর রহমান চৌধুরী,সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
ক্যাপসানঃ সাতক্ষীরায় প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক কাউসার আজিজ।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।