মীর আবু বকরঃ সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধাঃ সম্পাদক ক্রীড়াবিদ প্রয়াত এ কে এম আনিছুর রহমান ও প্রয়াত আল আমিন কবির চৌধুরী ডেভিড স্মৃতি ৮ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সামেকের মেডিসিন কনসালটেন্ট ডাঃ সুমন কুমার দাসের সৌজন্যে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ব্লিস হসপিটাল ও এসডি হাসপাতালের আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজে মাঠে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন জেলা সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম। তিনি অতিথিদের সাথে নিয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধাঃ সম্পাদক ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব মীর তাজুল ইসলাম রিপন,বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, মোঃ মিজানুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, ডাঃ রাজু আহমেদ, বিসিবির কোর্স মুফাচ্ছিনুল ইসলাম তপু প্রমূখ। ফাইনাল খেলায় টসে জিতে ব্লিস হসপিটাল ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। তারা ২৬৭ রান সংগ্রহ করে। পরে ব্যাট করতে নেমে ডক্টরস ল্যাব এন্ড হসপিটাল সবকটি উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে। ফলে ব্লিস হসপিটাল ১৭২ রানে ডক্টরস ল্যাব অ্যান্ড হসপিটাল কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা ও ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন সরদার নাইম ইসলাম।
সাতক্ষীরায় ক্রীড়াবিদ প্রয়াত আনিছুর রহমান ও ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল
৭
