Home » সাতক্ষীরা কমিউনিটির কার্যনির্বাহী কমিটি গঠন সভাপতি উম্মে ফুয়ারা।। সাধাঃ সম্পাদক জাহিদ

সাতক্ষীরা কমিউনিটির কার্যনির্বাহী কমিটি গঠন সভাপতি উম্মে ফুয়ারা।। সাধাঃ সম্পাদক জাহিদ

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৩৯ ভিউস

সাতক্ষীরা কমিউনিটির ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।নবগঠিত কমিটির সভাপতি উম্মে ফুয়ারা রানি (প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক সাতক্ষীরা কমিউনিটি)। সাধাঃ সম্পাদক মোঃ জাহিদ হাসান। কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেলেন যারা,সহ-সভাপতি (পরিকল্পনা ও কৌশল) সালাউদ্দীন সাবাদ (অ্যাডমিন ও ডিজাইনার সাতক্ষীরা কমিউনিটি), সহ-সভাপতি (কার্যক্রম ও মাঠপরিচালনা) তাসকিন আহমেদ রিপন,সহ-সাধাঃ সম্পাদক ফারহিয়া ইয়াসমিন কেয়া,যুগ্ম সাধাঃ সম্পাদক সাকিব মল্লিক,সহ-যুগ্ম সাধাঃ সম্পাদক আবু হাসান,সাংগঠনিক সম্পাদক আবু হুরাইরা,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুর রহমান,সমাজকল্যাণ ও মানবিক কার্যক্রম সম্পাদক মোঃ জাকির হোসেন,সহ-সমাজকল্যাণ ও মানবিক কার্যক্রম সম্পাদক এস এম ফয়সাল রুহানী,পরিবেশ ও পরিচ্ছন্নতা সম্পাদক শেখ অন্তর হোসাইন,সহ-পরিবেশ ও পরিচ্ছন্নতা সম্পাদক: অলিউল্লাহ রাহমান,প্রচার ও যোগাযোগ সম্পাদক রাকিবুল হাসান,সহ-প্রচার ও যোগাযোগ সম্পাদক এজাজ আহম্মাদ,মিডিয়া ও ডকুমেন্টেশন সম্পাদক রাতিম আহম্মেদ,কোষাধ্যক্ষ শাহিন ফরহাদ (অ্যাডমিন সাতক্ষীরা কমিউনিটি),সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের সমন্বয়ে পরিচালিত সাতক্ষীরা কমিউনিটিতে বর্তমানে ১ লাখ ৮০ হাজারের বেশি সদস্য যুক্ত রয়েছেন। ২০১৯ সাল থেকে দীর্ঘ ৭ বছর ধরে প্ল্যাটফর্মটির সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবীরা সামাজিক সচেতনতা, মানবিক সহায়তা, পরিবেশ ও পরিচ্ছন্নতা, জনসচেতনতা সৃষ্টি, বিভিন্ন সামাজিক উদ্যোগসহ ৫০টির অধিক ইতিবাচক কার্যক্রমে অংশগ্রহণ করেছেন।এসব কার্যক্রমকে আরও সুসংগঠিত, পরিকল্পিত ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে এবার আনুষ্ঠানিকভাবে Volunteers of Satkhira Community (VoSC)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিভিন্ন দায়িত্বে থাকা সদস্যরা স্বেচ্ছাসেবী কার্যক্রমের পরিকল্পনা, মাঠপর্যায়ের সমন্বয়, সাংগঠনিক কার্যক্রম, সমাজকল্যাণ ও মানবিক উদ্যোগ, পরিবেশ ও পরিচ্ছন্নতা, প্রচার ও যোগাযোগ, মিডিয়া ও ডকুমেন্টেশন এবং আর্থিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করবেন।সাতক্ষীরা কমিউনিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন কমিটির মাধ্যমে স্বেচ্ছাসেবীদের আরও কার্যকরভাবে সম্পৃক্ত করে সাতক্ষীরার বিভিন্ন সামাজিক সমস্যা, জনসচেতনতা, পরিবেশ সংরক্ষণ ও মানবিক কার্যক্রমে পরিকল্পিতভাবে কাজ করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি স্বেচ্ছাসেবীদের দক্ষতা ও আগ্রহ অনুযায়ী দায়িত্ব বণ্টনের মাধ্যমে একটি সক্রিয় ও সমন্বিত স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য রয়েছে।নবগঠিত কমিটির সদস্যরা সাতক্ষীরার মানুষের কল্যাণে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন (প্রেস বিজ্ঞপ্তি)।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।