Home » এমপি বীথিকা বিনতে হোসাইনের সাথে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীনের মতবিনিময়

এমপি বীথিকা বিনতে হোসাইনের সাথে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীনের মতবিনিময়

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৩১ ভিউস

স্টাফ রিপোর্টার।।সাতক্ষীরার দায়িত্ব প্রাপ্ত সংরক্ষিত এমপি ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীথিকা বিনতে হোসাইনের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন। রবিবার রাতে সাতক্ষীরা সার্কিট হাউসে সাক্ষাত পূর্বে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এমপি বীথিকা বিনতে হোসাইনকে ফুলেল শুভেচ্ছা জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই মেধাবী শিক্ষার্থী ও ছাত্র রাজনীতির দুই সহযোদ্ধার দীর্ঘদিন পর সাক্ষাতে মিলিত হন। বিশ্ববিদ্যালয়ের সেই সময়ে রাজনীতি সহ শিক্ষা বিভাগের সামগ্রীক বিষয়ে দীর্ঘ আলোচনা করেন। পরে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এমপি বীথিকা বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিতে যুগান্তকারী পরিকল্পনা গ্রহণ করেছে। শিশুদের বাইসাইকেল, পোশাক প্রদান সহ বিভিন্ন সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছে। বহু প্রতিষ্ঠানে শিশুদের পুষ্টিকর খাবার প্রদান করা হচ্ছে। সরকার দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে শিক্ষক নিয়োগের পরিকল্পনা নিয়েছে। শিক্ষা ক্ষেত্রে সর্বোত্তম সহযোগিতার আশ্বাস প্রদান করেন সংসদ সদস্য। পরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন এমপিকে ধন্যবাদ জানান।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।