মীর আবু বকরঃ সাতক্ষীরায় নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের সুরক্ষা ন্যায় বিচার নিশ্চিতকরণের জেলা আইনগত সহায়তা কমিটি ও সংশ্লিষ্ট অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স-এর বাস্তবায়নে Speak Up! Project-এর উদ্যোগে এবং জেলা লিগ্যাল এইড কমিটির সহযোগিতায় শনিবার সকাল সাড়ে ১০ টায় শহরের অদূরে এল্লার চিংড়ি প্রদর্শনী খামারে ব্রেকিং দ্য সাইলেন্স এর উপ-পরিচালক ড. মোঃ তারেকুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোঃ মোস্তাফিজুর রহমান।মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সচিব ও পরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর, খুলনা বিভাগ, খুলনা মোঃ হোসাইন শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এড আলমগীর আশরাফ, প্রেসক্লাবের সাধাঃ সম্পাদক আব্দুল বারী,যুব উন্নয়ন অধিদপ্তরের ডিডি সন্তোষ কুমার, জেলা সমাজসেবা কার্যালয় সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান,জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, সিনিয়র আইনজীবী আছাদুজ্জামান দিলু, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নাজমুন নাহার। উপস্থিত ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, স্বাদেশ নির্বাহী পরিচালক মাধব দত্ত, প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান প্রমুখ।বক্তারা বলেন,বর্তমান সময়ে শিশু ও যুবরা অনলাইন ও অফলাইনে নির্যাতন,শোষণ,যৌন হয়রানি, সাইবার বুলিং, প্রতারণা, পাচার, বাল্যবিবাহসহ বিভিন্ন ধরনের সহিংসতার স্বীকার হচ্ছে। ডিজিটাল প্রযুক্তির বিস্তারের ফলে মতপ্রকাশের সুযোগের পাশাপাশি অনলাইন যৌন শোষণ ও নির্যাতন বেড়েছে। ভিকটিমের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।সরকারি আইনগত সহায়তা পাওয়ার সুযোগ সকলের রয়েছে।নির্যাতন,শোষণ,যৌন হয়রানি থেকে মুক্তি পেতে জনসচেতনতার কোন বিকল্প নেই।আইনের সাথে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।স এসময় আইনজীবী, সাংবাদিক,এনজিও প্রতিনিধিসহ ব্রেকিং দ্য সাইলেন্স এর সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স এর ডিস্ট্রিক্ট ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম।
সাতক্ষীরায় নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের সুরক্ষায় মতবিনিময়
১৭
