মীর আবু বকরঃ সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিবার্হী প্রকৌশলী হিসেবে যোগদান করেছেন মোঃ নাফিজ আক্তার। ইতোপূর্বে তিনি বাগেরহাট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিবার্হী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন। খুলনা জেলার কয়রা উপজেলার বাসিন্দা মোঃ নাফিজ আক্তার ২০১৬ সালে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে নড়াইল সহ বিভিন্ন জেলার শিক্ষা প্রকৌশলী হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। মঙ্গলবার সকাল ১০ টায় সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিবার্হী প্রকৌশলী মোঃ নাফিজ আক্তার এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান বিশিষ্ট ঠিকাদার মোঃ হাফিজুর রহমান খান বিটু। এ সময় উপস্থিত ছিলেন, সরকারি প্রকৌশলী মোঃ জাহিদ বিন গফুর, মোঃ আসাদুজ্জামান খান, উপসহকারী প্রকৌশলী মোঃ আতিকুর রহমান ও দীপঙ্কর প্রমুখ।
সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিবার্হী প্রকৌশলী মোঃ নাফিজ আক্তারের যোগদান
৩০
সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
পূর্ববর্তী পোস্ট
