স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় এক যুবকের মরাদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের কেসমতের মৎস্য ঘের থেকে সোমবার সকালে পুলিশ নিহতের বিবস্ত্র লাশ উদ্ধার করেছে।নিহত সদর উপজেলার পূর্ব কৈখালী গ্রামের আব্দুল হামিদের ছেলে সুমন হুসাইন(৩২)।সে লাবসা ইউনিয়নের নলকুড়া গ্রামের জামায়ত নেতা মনোয়ার হোসেন প্রাইভেট কার চালক। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত ১১ টার দিকে পরিচিত কারো ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। ওই রাতে আর সে বাড়ি ফিরেনি সকালে তার লাশ পাওয়া গেছে। তারা মনে করছে তাকে হত্যা করে পানিতে ফেলে রাখতে পারে। মনোয়র হোসেন জানান, দীর্ঘদিন ধরে সুমন তার প্রাইভেট চালক। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুশান্ত ঘোষ জানান, সুমনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না।
সাতক্ষীরায় প্রাইভেট চালক যুবকের মরাদেহ উদ্ধার
১৬
সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
পূর্ববর্তী পোস্ট
