Home » সাতক্ষীরায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণ

সাতক্ষীরায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণ

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ভিউস

মীর আবু বকরঃ সাতক্ষীরায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মইনুল ইসলাম মইন, সাতক্ষীরা পৌরসভার সিইও মোঃ আসাদুজ্জামান,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আরাফাত হোসেন,সাতক্ষীরা প্রেসক্লাবে সভাপতি মনিরুল ইসলাম মিনি প্রমুখ। বক্তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে জুলাই আন্দোলনের সৃষ্টি হয়। ছাত্রজনতার দুর্বার আন্দোলনের ফলে ৩৬ শে জুলাই ফ্যাসিস্ট সরকার ক্ষমতা ছেড়ে পালিয়ে যায়। এই আন্দোলনের ফলে বহু ছাত্র জনতা শহীদ হয়েছে। অনেক তরুন পঙ্গুত্ববরণ করেছে। বিশেষ করে রংপুর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাঈদ শহিদ হন। তার শহীদের ঘটনা সারাদেশে চাঞ্চল্যকর ইতিহাস সৃষ্টি করে। শুধু তাই নয় অসংখ্য ছাত্র জনতা এই যুদ্ধে রক্ত দিয়েছে। আগামীতে আর যেন কোনো স্বৈরাচারী তৈরি না হয় সেই শিক্ষা দিয়ে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধারা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর পূর্বে সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা জেলা পরিষদের বাংলো জুলাই স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্যরা।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।