স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজ চত্বরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে একটি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বৃহস্পতিবার বেলা ১১টায় ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজ চত্বরে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ-২০২৬ এবং নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব এ ঘোষণা দেন। তিনি প্রধান অতিথির বক্তব্য বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০০ সালে সাতক্ষীরা থেকে বেনাপোলে যাওয়ার পথে ঝাউডাঙ্গা কলেজ সংলগ্ন সড়কে প্রায় ১১ ঘণ্টা আটকে ছিলেন। সেই স্মৃতিকে ধারণ করে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আমার মায়ের স্মরণে এই কলেজ চত্বরে একটি মসজিদ নির্মাণ করে দেব। পাশাপাশি কলেজের ভবন সংস্কারের জন্য বরাদ্দ দেওয়ার চেষ্টা করবো।তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন ,দেশ ও জাতির উন্নয়নে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। সকল শিক্ষক শিক্ষার্থীদের দের অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান করেন।ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমানের সভাপতিত্বে ও সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আনারুল ইসলাম ও বাংলা বিভাগের প্রভাষক আলতাফ হোসেনের সঞ্চালনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক মুরশিদ আলম,ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ নুরুল আমিন,কাজিরহাট কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষসহ ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।
ঝাউডাঙ্গা কলেজে বেগম খালেদা জিয়ার স্মরণে মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন হাবিব
৬
সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
পূর্ববর্তী পোস্ট
