মীর আবু বকরঃ সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী এ এস এম তারিকুল হাসান খানের বিদায় সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামানের বরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা ঠিকাদার কল্যাণ সমিতির আয়োজনে রোববার বিকালে সাতক্ষীরা এলজিইডি সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা সভাপতি আলহাজ্ব আব্দুস সবুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিথি হিসেবে বক্তব্য রাখেন নতুন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান, বিদায়ী নির্বাহী প্রকৌশলী এ এস এম তারিকুল হাসান খান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা ঠিকাদার সমিতির সাধাঃ সম্পাদক শাহিনুর রহমান বাবু, ঠিকাদার ইকবল জমাদ্দার, মোঃ আকরাম হোসেন খান বাপ্পি, আব্দুল হাকিম,আসাদুল্লাহ বাহার, রফিকুল ইসলাম, আব্দুস সালাম, মোকলেছুর রহমান, সুমন রহমান, মীর রফিকুল ইসলাম বাবু,সাংবাদিক আবু সাঈদ প্রমূখ। এসময় বক্তব্য রাখেন সদ্য বিদায় নির্বাহী প্রকৌশলী ঠিকাদারের সার্বিকভাবে সহযোগিতা করেছেন। সরকারি কাজ সুন্দরভাবে সম্পন্নের জন্য ঠিকাদারদের সাথে মনঃক্ষুণ্ণ হয়েছেন। প্রকৌশলী ও ঠিকাদার একে অপরের সাথে নিবিড় ভাবে সম্পৃক্ত। একজনকে ছাড়া অন্যজনের কার্যক্রম পরিচালনা করা খুবই কঠিন। নবগত প্রকৌশলী পূর্বের ন্যায় সার্বিকভাবে এই কার্যক্রমের অব্যাহত রাখবে।এসময় জেলার সকল উপজেলা থেকে ঠিকাদার বৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক শেখ ফরহাদ হোসেন তপু।
সাতক্ষীরায় এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন প্রকৌশলীকে বরণ
৭
