Home » সাতক্ষীরায় নিজে বাড়িতে ফিরিয়ে যাওয়ার মাধ্যমে শ্রী জগন্নাথদেবের উল্টা রথযাত্রা সম্পন্ন

সাতক্ষীরায় নিজে বাড়িতে ফিরিয়ে যাওয়ার মাধ্যমে শ্রী জগন্নাথদেবের উল্টা রথযাত্রা সম্পন্ন

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ২৭ ভিউস

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় নিজে বাড়িতে ফিরিয়ে যাওয়ার মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী জগন্নাথদেবের উল্টা রথযাত্রা উৎসব সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকালে শহরের কাটিয়া (কর্মকার পাড়া) সর্বজনীন পূজা মন্দির থেকে হাজার হাজার ভক্ত নিয়ে শ্রী শ্রী জগন্নাথদেব নিজ বাড়ি সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর মন্দিরে ফিরে যান। সনাতন ধর্মের শাস্ত্র মতে, জগন্নাথ কলিযুগের ভক্তদের উদ্ধারের জন্য অভিভূত হয়। জগন্নাথ দেবের রশিতে পুণ্য ও কল্যাণ রয়েছে। এইজন্য যুবক, বৃদ্ধা, তরুণ, শিক্ষার্থী সহ সব বয়সের মানুষ রশি টানতে দেখা গেছে। জগন্নাথ দেব প্রতিবছর মানুষকে এই রশির মাধ্যমে সকল বিপদ থেকে মুক্ত রাখে।জগন্নাথ দেব এক সপ্তাহের অধিক সময় মাসির বাড়ি অবস্থান করেন। এ সময় প্রতিদিন সন্ধ্যায় ভাগবত আলোচনা ও ধর্মীয় আচার অনুষ্ঠানে মিলিত হন। প্রতিদিন দুপুরে জগন্নাথ দেবের সন্নিদ্ধে আগত অংশগ্রহণকারী হাজার হাজার ভক্তদের মাঝে প্রশাদ বিতরণ করা হয়। ভক্তদের আগমনে কাটিয়া সার্বজনীন মন্দির মিলন মেলায় পরিণত হয়।প্রতি বছর আষাঢ় মাসে শুক্লা পক্ষের দ্বিতীয় তিথিতে শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্র নিজ বাড়ি থেকে মাসির বাড়ির যান। এ সময় বিভিন্ন লোভনীয় ফল মিষ্টি সহ বিপুল সংখ্যক ভক্ত সাথে থাকেন। সাতক্ষীরা সদর সর্বজনীন পূজা মন্দির কাটিয়া (কর্মকার পাড়া) সর্বজনীন পূজা মন্দিরের সভাপতি গৌর চন্দ্র দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও সদ্য নির্বাচনে ধানের শীর্ষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা চেম্বার অফ কমার্সের সভাপতি নাসির ফারুক খান মিঠু, জেলা বিএনপির সদস্য সাবেক কাউন্সিলর শেখ মাসুম বিল্লাহ শাহীন, বিশিষ্ট শিক্ষাবিদ কিশোরী মোহন সরকার, বিশিষ্ট সমাজসেবক শেখ শফিউল্লাহ মনি,ধুলিহর মঠ মন্দিরের অধ্যক্ষ ভীম বন্ধু দাস, হিন্দু ধর্মীয় কল্যাণ ফ্রন্টের জেলা যুগ্ম আহ্বায়ক পৃতিশ রায় প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জুয়েলারি সমিতির সাধাঃ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু, প্রশান্ত কুমার গাইয়েন,সমীর কুমার বসু, অলোক কুমার তরফদার, সদস্য সচিব কিরণ্ময় সরকার, মিলন কুমার দত্ত, দীনবন্ধু মিত্র, ভৈরব কর্মকার, তপন কুমার কর্মকারসহ পুরোহিত ও হাজার হাজার ভক্তবৃন্দরা।উল্লেখ্য বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে ব্রহ্মরাজপুরে জগন্নাথ মন্দির থেকে রথযাত্রা কাঠিয়া মন্দিরে আসেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রথযাত্রা উদযাপন কমিটির আহবায়ক শংকর কুমার রায়।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।