সাতক্ষীরা থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা’ পত্রিকায় ২রা আগস্ট ২০২৬ ইং তারিখে ১ম পাতার ৬ কলামে সাতক্ষীরা শহরের পার কুখরালীর বাসিন্দা ও সদর উপজেলার ভূমি অফিসের শফি ঘুষের টাকায় লালে লাল, আলিশান বাড়ি, অঢেল সম্পদ, ব্যাংকে লক্ষ লক্ষ টাকার ডিপোজিট, কয়েক একর জমি ক্রয় এবং ভূমি সহকারী কর্মকর্তা শর্মিষ্ঠার একান্ত দালালসহ বিভিন্ন অভিযোগ এনে সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। প্রকৃতপক্ষে আমাদের পৈত্রিক সম্পত্তি মুরগির ফার্ম, মৎস্য ঘের থেকে উপার্জিত অর্থে ও জমি বিক্রয় করা অর্থে সামাজিকভাবে চলার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই উন্নয়নমূলক কাজ করা হয়েছে। কিন্তু একটি কুচক্রি মহল সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে এহেন সংবাদ প্রকাশ করেছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
…………………প্রতিবাদকারী ভূমি অফিসের শফি
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
৩১২
