স্টাফ রিপোর্টারঃ মাদকাসক্ত সাতক্ষীরায় ছাত্রলীগ ও আলীগের নেতৃত্বে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মনজুরুল আলম বাপ্পি সহ ছাত্রদলের উপর সন্ত্রাসী হা-মলার ঘটনা ঘটেছে। ঘটনাটি শনিবার রাত সাড়ে ১০ টার ঘোনা ইউনিয়নের শ্রীডাঙ্গা এলাকায় ঘটেছে। গুরুতর আহত মনজুরুল আলম বাপ্পি অন্যান্যদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দ রাতে তাদের কে হাসপাতালে দেখতে ও চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপি’র সদস্য সাবেক কাউন্সিলর শেখ মাসুম বিল্লাহ শাহীন, পৌর বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক শাহ কামরুজ্জামান কামু,জেলা ছাত্রদলের সভাপতি শেখ আবু রায়হান, সাধাঃ সম্পাদক অর্ঘ্য জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মিলন শিকদার, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পৌরসভার বারবার নির্বাচিত কাউন্সিলর শফিকুল আলম বাবু, শহর যুবদলের সাবেক সদস্য সচিব মাসুম রানা সবুজ, যুবদল নেতা তরিকুল ইসলাম কল্লোল, সহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া তার চিকিৎসা খোঁজখবর নেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।এসময় উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল ইসলাম, সাধাঃ সম্পাদক মুহাম্মদ হাদীউজ্জামান বাদশা। জেলা বিএনপির নেতৃবৃন্দ এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
সন্ত্রাসী হামলায় আহত ছাত্রদল নেতা বাপ্পির চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ
২৭
সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
পূর্ববর্তী পোস্ট
