Home » সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ভিউস

মীর আবু বকরঃ সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে শুক্রবার বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আখতার। তিনি অতিথিদের সাথে পুরুস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল (বিপিএম), জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, জেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফার উদ্দিন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান প্রমুখ। এসময় খেলায় এবং প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সকল কর্মকর্তা -কর্মচারী সহ জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা পূন খেলায় বালিকা দল শ্যামনগর উপজেলা মীরগাং সরকারি চ্যাম্পিয়ন ও তালা উপজেলার লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন। অপরদিকে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক দল কালিগঞ্জ উপজেলার গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।