Home » সাতক্ষীরায় র‍্যালি, ফিতাকাঁটা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বৃক্ষরোপণ মেলা উদ্বোধন

সাতক্ষীরায় র‍্যালি, ফিতাকাঁটা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বৃক্ষরোপণ মেলা উদ্বোধন

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৭০ ভিউস

মীর আবু বকরঃ সাতক্ষীরায় র‍্যালি, গাছের চারা বিতরণ সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ উদ্বোধন করা হয়েছে।”বৃক্ষরোপনের সাজাই দেশ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ যৌথ আয়োজনে রবিবার সকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাউসার আজিজ। তিনি অতিথিদের সাথে নিয়ে ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সামাজিক বন বিভাগের যশোরের ডিএফও অমিতা মন্ডল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি সাইফুল ইসলাম, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, সাতক্ষীরা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিয়াংকা হালদার, রেঞ্জ অফিসার জিএম মারুফ বিল্লাহ প্রমুখ। এ সময় অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন পরে মেলায় আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।এর পূর্বে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শেষ হয়।এ সময় জেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তা, নার্সারি মালিক সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।