স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধের লক্ষ্যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের ভূমিকা শীর্ষক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বাগত বক্তব্য রাখেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপংকর দত্ত।জেলা প্রশাসক আফরোজা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) (খাদ্য শিল্প ও উৎপাদন) সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শোয়েব। মুখ্য উপস্থাপক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুস্তাক হাসান মুহাঃ ইফতেখার। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পাল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি,সাধাঃ সম্পাদক আব্দুল বারী, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল ডাঃ ইসমত জাহান সুমনা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের সাধাঃ সম্পাদক প্রভাষক ওমর ফারুক, বাসসের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা, জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা, শহর আমীর খোরশেদ আলম, কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রজেক্ট অফিসার, ডাঃ মাশুক শাহরিয়ার।বক্তারা বলেন, খোলা ভোজ্য তেলে প্রচুর পরিমান কেমিক্যাল থাকে। এতে শরীরে খারাপ কোলেস্টেরল বৃদ্ধি পায়। বতলজাত তেল খাওয়া অভ্যাশ গড়ে তুলতে হবে। জনগনকে খোলা তেল খাওয়ার অপকারিতা জানাতে হবে । তবে তেলের ক্ষতি থেকে মানুষকে বাচানো যাবে। খোলা বাজারে লবনে আয়োডিন সমৃদ্ধ কিনা নিশ্চিত না হয়ে ক্রয় করে থাকে বিরত থাকুন। প্যাকেটজাত লবন বাজারজাত করনে উপর জোরদার করাতে হবে।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রোগ্রাম অফিসার ডাঃ আলিভা হক।
সাতক্ষীরায় খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধের লক্ষ্যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের ভূমিকা শীর্ষক সভা
৩৪
সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
পূর্ববর্তী পোস্ট
