মীর আবু বকরঃ সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬ উদ্বোধন করা হয়েছে।জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে বুধবার সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আখতার। তিনি অতিথিদের সাথে নিয়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে খেলা উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল (বিপিএম)।এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নুরুল হুদা, জেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফার উদ্দিন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান প্রমুখ। এসময় খেলায় এবং প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সকল কর্মকর্তা -কর্মচারী সহ জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি শারীরিক, মানসিক বিকাশ ঘটাতে এ খেলাধুলার আয়োজন করা হয়েছে।
সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
৩
