মীর আবু বকরঃসাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আয়োজনে শনিবার দুপুরে শহরের তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট (লেকভিউতে) জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবহান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধাঃ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। সাধাঃ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির উদ্ধতন সহসভাপতি শেখ জামাল উদ্দিন, সহ-সভাপতি মোতাহারুল হক সজল, জিল্লুর রহমান, খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম কালু, শেখ আলমগীর হাসান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সমাজসেবা বিষয়ক সম্পাদক শাহাজান কবির, সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ সম্পাদক শাহিন হোসেন, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, আব্দুল আজিজ বাবু, জাকির হোসেন বাবু, কামাল হোসেন, শেখ জাহাঙ্গীর হোসেন, নাজমুল হাসান, এড সাইদুর রহমান প্রমুখ।বার্ষিক সাধারণ সভার আলোচ্য সূচির মধ্যে ছিল-নির্বাচন প্রসঙ্গ, আয়-ব্যয় ও বিবিধ বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আগামী ৩০ দিনের মধ্যে ৩ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি করে ত্রি-বার্ষিক নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।এ সময় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধাঃ সম্পাদক উজ্জল কুমার সাধু।
সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা
৩৩
