Home » সাতক্ষীরায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা

সাতক্ষীরায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ১১ ভিউস

মীর আবু বকরঃ সাতক্ষীরায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনে অভিযোজন বিষয়ে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।‘স্ট্রেংদেনিং ডিজ্যাবিলিটি-ইনক্লুসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেসিলিয়েন্স কমিউনিটিস প্রজেক্ট’-এর আওতায় ও অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে এবং কমনওয়েলথ ফাউন্ডেশন সহযোগিতা বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের ম্যানগ্রোভ সভা ঘরে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার আবু বকর সিদ্দিক। কর্মশালায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি ফারুক মাহবুব, সাবেক সাধাঃ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, রুহুল কুদ্দুস, যুগ্ম সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ বিশ্বাস, অর্থ সম্পাদক মুহা. জিল্লুর রহমান, ক্রীড়া সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, সাংবাদিক গোলাম সরওয়ার, মীর আবু বকর, ইদ্রুজ্জামান ইদ্রিস, ইব্রাহিম খলিল, আব্দুল জলিল,এসকে কামরুল হাসান, মীর মোস্তফা আলী,শাহাজান আলী মিঠুন,পলাশ হোসেন,অমিত সোম,প্রকল্প ইডি আলবার্ট মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ও প্রেসক্লাবের অন্যান্যরা।কর্মশালায় বক্তারা বলেন, দুর্যোগকালীন সময় প্রতিবন্ধী ব্যক্তিরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হন। বিশেষ করে শারীরিক ও শ্রবণ প্রতিবন্ধীরা বেশি বৈষম্যের শিকার হয়।দুর্যোগকালীন সময়ে সাইক্লোন শেল্টারে তাদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা থাকে না। তাদের সর্বক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। বক্তারা আরো বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদের প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য করে গড়ে তোলা যায়। কোন অবস্থায় তাদের ছোট করে দেখার সুযোগ নাই। তারা আমাদের মত জীবন যাপন করতে চায়। প্রতিবন্ধীদের উন্নয়নে সরকারের পাশাপাশি উন্নয়ন সংস্থার সমন্বিত উদ্যোগে কাজ করতে হবে।অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন দীর্ঘদিন প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করছে।জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে কার্যকর ও টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে জনসচেতনতা কোন বিকল্প নাই। প্রতিবন্ধীদের এগিয়ে নিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।প্রেজেন্টেশন উপস্থাপন করেন অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রজেক্ট ইনকুলুশান অফিসার বিজেণ রেমা।
ক্যাপসানঃ সাতক্ষীরায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক কর্মশালায় বক্তব্য রাখছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।