Home » সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির উদ্দোগে গ্রাহকদের শুভেচ্ছা

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির উদ্দোগে গ্রাহকদের শুভেচ্ছা

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ভিউস

স্টাফ রিপোর্টারঃ সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির উদ্দোগে গ্রাহকদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে সম্মানিত গ্রাহকরা ব্যাংকে প্রবেশ কালে ফুল দিয়ে বরণ করে নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ মনিরুল ইসলাম। গ্রাহকদের মনে অন্যরকম আনন্দ অনুভূতি হচ্ছে।দীর্ঘদিন পর আশার আলো দেখছেন সম্মানিত গ্রাহকরা। পুরো দমে চলছে ব্যাংকিং কার্যক্রম। গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা প্রদানের লক্ষ্যে আবেদন গ্রহণ করছেন। ব্যাংকের গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে শাঁখা প্রাঙ্গণ। সম্মানিত গ্রাহকবৃন্দ নিজ প্রয়োজনে এক ডেক্স থেকে অন্য ডেক্সে যাচ্ছে। গ্রাহকদের মুখের হাসি দেখলেই বোঝা যাচ্ছে নতুন কিছু হতে যাচ্ছে।অন্যদিন ছাড়া সম্পূর্ণ ব্যতিক্রম। এক সপ্তাহ পরে এ টাকা প্রদান করা হবে। ব্যাংক কর্তৃপক্ষের কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন গ্রাহকরা। সম্পূর্ণ শরিয়া ভিত্তিক ও সরকার পরিচালিত ব্যাংকের সাথে সম্পৃক্ত থাকতে গ্রাহকদের সহযোগিতা চেয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ। এসময় উপস্থিত ছিলেন, ব্যাংকের ম্যানেজার অপারেশন মুহাম্মদ মাসুম বিল্লাহ, প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ মুহিনর রহমান,কর্মকর্তা সরোয়ার আলম,মোঃ হেলাল উদ্দীন, আরিফুল ইসলাম,তাছলিম রায়হান প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।