Home » সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ভিউস

মীর আবু বকরঃসাতক্ষীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার বিকেলে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, বিএনপি বাংলাদেশের মধ্যে একটি বৃহত্তর রাজনৈতিক দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষের কল্যাণের জন্য এই দল প্রতিষ্ঠা করেছিল। ফ্যাসিস্ট সরকার বিগত ১৭ বছর দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। অসংখ্য নেতা কর্মীকে গুম-খুন করেছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এদেশের মানুষের আস্থা নিয়ে নির্বাচিত হয়েছে। সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করছেন বিএনপি সরকার। আগামীতে সকল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয় করতে হবে। সকল ভেদাভেদ ভুলে গিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শক্তিশালী করতে আমরা কাজ করে যাব।বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দিন,জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকীন আহমেদ চিশতী। বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সমন্বয়ক হাবিবুর ইসলাম হাবিব, জেলা সদস্য সাবেক কাউন্সিলর শেখ মাছুম বিল্লাহ শাহীন, জেলা সদস্য আইয়ুব হোসেন মুকুল, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ কামরুজ্জামান কামু, ভোলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, মহিলা দলের সভাপতি নেত্রী ফরিদা আক্তার বিউটি,তাঁতী দলের সভাপতি হাসান শাহরিয়ার রিপন, মৎস্য দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হোসেন, জাসাস সাধাঃ সম্পাদক ফারুক হোসেন, ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা বিএনপি’র সাবেক সাধাঃ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, বিএনপি নেতা চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক প্রভাষক আনারুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি মিলন শিকদার, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বারবার নির্বাচিত কাউন্সিলর শফিকুল আলম বাবু, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, এসময় জেলা, উপজেলা,পৌর, ইউনিয়ন বিএনপি সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে দলীয় পতাকা হাতে নিয়ে বের হয়। মিছিল হাজার হাজার নেতাকর্মীর স্লোগানে মুখরিত হয়ে উঠে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।