মীর আবু বকরঃ সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ৩ টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত খেলায় আশাশুনি বনাম কালিগঞ্জ উপজেলা অংশ গ্রহন করেন। খেলায় প্রথমার্ধে আশাশুনি দল একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। দ্বিতীয়ার্ধে কালিগঞ্জ উপজেলা দল ১টি গোল করে। প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলায় উভয় দল সমান সমান হয়ে যায়। নির্ধারিত সময়ের মধ্যে আর কোন গোল না হয় টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে আশাশুনি উপজেলা দল ৫ গোল করে চ্যাম্পিয়ান হয়।অপর দিকে কালিগঞ্জ উপজেলা দল ৩ গোল করে রানার্সআপ হন। খেলা উপভোগ করার জন্য স্টেডিয়ামে হাজার হাজার দর্শক উপস্থিত হন। দর্শকদের মুহুর মুহুর তালি আর হাক চিৎকারে মুখরতে হয়ে ওঠে স্টোডিয়াম।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কাউসার আজিজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।তিনি বলেন,বাংলাদেশ সহ বিশ্বের ক্রীড়াঙ্গনে সাতক্ষীরার সন্তানদের ভূমিকা প্রশংসনীয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনে উন্নয়ন ঘটিয়েছেন।ছেলেমেয়েদের লেখাপড়া পাশাপাশি খেলার প্রতি গুরুত্ব দিতে হবে। খেলাধুলার জন্য সাতক্ষীরা উর্বর ভূমি। শরীর ও মনকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নাই। আপনার সন্তানদের মাদক থেকে দূরে রাখতে এবং মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার প্রতি উৎসাহিত করুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দিন, জেলা বিএনপি’র আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রউফ। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ ময়নুল ইসলাম মঈন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবুল হাসেম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রিপন বিশ্বাস,জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী,যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী, জেলা যুবদলের সাবেক সাধা্ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, জেলা ফুটবল এসোসিয়েশন আহ্বায়ক ইমদাদুল ইসলাম, সদস্য আবু নাসের মোঃ আবু সাঈদ,সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু প্রমুখ।এসময় সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ক্রীয়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান।
সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল।। আশাশুনি উপজেলা চ্যম্পিয়ন
৩
