স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা সামাজিক বন বিভাগের অভিযানে ময়না ও টিয়া পাখি উদ্ধার করা হয়েছে। সাতক্ষীরা সামাজিক বন বিভাগের ডেপুটি রেঞ্জার মোঃ মারুফ বিল্লার নেতৃত্বে বৃহস্পতিবার সকাল ১০ টায় শহরের সুলতানপুর বড় বাজারে অভিযান চালিয়ে ময়না ও টিয়া পাখি উদ্ধার করেন। বন বিভাগ সূত্রে জানা গেছে, চোরাইভাবে দুটি ময়না পাখি, তিনটি শালিক ও তিনটি টিয়া পাখি বিক্রি করছিল এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাখি গুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ময়না ও টিয়া খুলনায় নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে উদ্ধতন কর্তৃপক্ষের উপস্থিতিতে পাখিগুলি অবমুক্ত করা হবে।
সাতক্ষীরা বন বিভাগের অভিযানে ময়না-টিয়া পাখি উদ্ধার
৩
সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
পূর্ববর্তী পোস্ট
