স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলার আশাশুনির প্রতাপনগর ইউনিয়নে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠন করা হয়েছে। সোমবার অত্র এলাকার স্থানীয় গণমান্য ব্যক্তিদের আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে একমিটি গঠন হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হলেন, আহ্বায়ক এনামুল হক রাজিব এবং সদস্য সচিব স্বেচ্ছাসেবী কর্মী মোঃ সাঈদুল ইসলাম। অন্যান্য নেতৃবৃন্দ হলেন যারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ইমরান নাজির, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা,যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান রিপন, নাজমুল হুদা, সিনিয়র যুগ্ম সচিব আব্দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ,অর্থ সম্পাদক আলফাজ ইসলাম,দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সরদার আরিফ ইসলাম মিঠুন,তথ্য সম্পাদক আবু রায়হান,সাংগঠনিক সম্পাদক রাশিকুজ্জামান রাশিক,সদস্য রফিকুজ্জামান,শাহরিয়ার খালিদ,আলফাজ ইসলাম, অমিত হাসান,আব্দুল গফুর,গোলাম কিবরিয়া,আল গালীব হোসেন। নবগঠিত কমিটির সদস্যরা বলেন, আশাশুনির অন্য ইউনিয়নের মতই মাদক এবং অনলাইন জুয়ার ধ্বংসাত্মক পথ থেকে যুব তরুন যুব সমাজ কে সঠিক পথে ফিরিয়ে আনতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ (প্রেসবিজ্ঞপ্তি)।
আশাশুনির প্রতাপনগর মাদক প্রতিরোধে কমিটি গঠন আহ্বায়ক এনামুল।। সচিব সাঈদুল
৩৯
