স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দায়িত্বভার গ্রহণ করলেন। আনন্দঘন পরিবেশে রবিবার বিকালে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয় জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কাউসার আজিজের উপস্থিতিতে দায়িত্বভার গ্রহণ করলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, ক্রীড়া সংস্থার সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান।। মনোমুগ্ধকর পরিবেশে উপস্থিত ছিলেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জাতীয় দলের খেলোয়াড় সহ জেলা ক্রীড়া সংস্থার সাথে সংশ্লিষ্ট খেলোয়াড় , শুভাকাঙ্ক্ষীরা। নতুন কমিটির বিভিন্ন খেলার মাধ্যমে ক্রীড়া অঙ্গন আলোকিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত কমিটির দায়িত্বভার গ্রহণ
১০
সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
পূর্ববর্তী পোস্ট
