Home » সাতক্ষীরায় দুদকের স্কুল বিতর্ক প্রতিযোগিতার অর্থ বিতরণ

সাতক্ষীরায় দুদকের স্কুল বিতর্ক প্রতিযোগিতার অর্থ বিতরণ

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ১৩ ভিউস

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় দুদকের জেলা ও উপজেলা পর্যায়ে স্কুল বিতর্ক প্রতিযোগিতা জন্য অর্থ বিতরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টার লেক ভিউতে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহযোগিতায় মঙ্গলবার বেলা ১২ টায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে ও সাধাঃ সম্পাদক আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপসহকারী পরিচালক রুবেল হোসেন, সহকারি পরিচালক মোঃ মহসীন আলী ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা ও উপজেলা পর্যায়ে স্কুল বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানের জন্য সাতটি উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দের হাতে অর্থ তুলে দেওয়া হয়। এ সময় সাতক্ষীরা জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাধাঃ সম্পাদক উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।