Home » সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ১৬ ভিউস

মীর আবু বকরঃ সাতক্ষীরায় র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। “জলবায়ু পরিবর্তনঃ আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক সৌমেন মৈত্রীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ,জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মিথুন সরকার,জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু,গণপূর্ত বিভাগ নির্বাহী প্রকৌশলী কাওসার মোঃ আব্দুল ওয়াহেদ, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুল রহমান প্রমূখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার।আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রকৃতি ও পরিবেশ নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এর পূর্বে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।এসময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ পরিবেশ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।