শহিদুল ইসলাম শহিদ,সাতক্ষীরা : সাতক্ষীরায় নিখোঁজের দুই দিন পর আব্দুর রহমান নামের এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কুলপোতা এলাকার একটি মৎস্য ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার সকাল থেকে সে নিখোঁজ ছিল।
নিহত আব্দুর রহমান (১২) একই এলাকার শফিকুল ইসলামের ছেলে। সে কুলপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।
নিহতের খালা শেফালী খাতুন জানান, আব্দুর রহমানের বয়স যখন ৫ বছর, তখন তার মাকে ডিভোর্স দিয়ে তার বাবা শফিকুল ইসলাম চলে যায়। এরপর তার মা অন্যত্র বিয়ে করে সেখানে চলে যায়। এরপর থেকে আব্দুর রহমানকে তিনি লালন পালন করতে থাকেন। গত বুধবার সকালে তিনি তার স্বামীকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য সাতক্ষীরা শহরে যান। বাড়ি ফিরে দেখেন আব্দুর রহমান বাড়িতে নেই। এরপর থেকে সম্ভাব্য সকল জায়াগায় তিনি খোঁজাখুজি করতে থাকেন। এক পর্যায়ে শুক্রবার সকালে বাড়ির পাশে একটি মৎস্য ঘেরের মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ শনাক্ত করেন।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরায় নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার
১৯
সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
পূর্ববর্তী পোস্ট
