স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের জেলা শাখার আয়োজনে শুক্রবার সকাল ৯ টায় সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সাতক্ষীরা জেলার মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি এসএম শরিফুজ্জামান শরীফের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের জেলার সহ-সভাপতি নাজমুল হুদা, সাবিনা ইয়াসমিন যুগ্ন সাধাঃ সম্পাদক দেবব্রত ,কাজী কামাল মোঃ আব্দুর রকিব বীর মুক্তিযোদ্ধা এমএ মোমেন, মিজানুর রহমান, সহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সকল দাবী সরকারের কাছে তুলে ধরার জন্য উদাত্য আহবান করা হয়।সভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাতক্ষীরা জেলা শাখার সকল ইউনিয়নের নতুন কমিটি, সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত করা সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।সভাশেষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় সভাপতি সোলায়মান মিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের জেলা সাধাঃ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব।
সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভা
৪
