Home » অসহায় বৃদ্ধদের জন্য ‘আম্মাজান বৃদ্ধাশ্রম’ প্রতিষ্ঠার উদ্যোগ নিলেন সাংবাদিক আল আমিন

অসহায় বৃদ্ধদের জন্য ‘আম্মাজান বৃদ্ধাশ্রম’ প্রতিষ্ঠার উদ্যোগ নিলেন সাংবাদিক আল আমিন

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ভিউস

পাটকেলঘাটা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার অসহায় ও নিম্ন আয়ের পরিবার থেকে উঠে আসা তরুণ সাংবাদিক আল আমিন সরদার অসহায় ও অবহেলিত বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য ‘আম্মাজান বৃদ্ধাশ্রম’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন।দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত আল আমিন সরদার বর্তমানে দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন।জানা গেছে, মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সমাজের অসহায়, নিঃস্ব ও পরিবার থেকে বিচ্ছিন্ন বৃদ্ধ-বৃদ্ধাদের নিরাপদ আশ্রয়, চিকিৎসা ও সেবার লক্ষ্যে তিনি এই বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছেন। প্রাথমিকভাবে বৃদ্ধাশ্রমটিতে ৫০ থেকে ৭০ জন বৃদ্ধ-বৃদ্ধার থাকার ব্যবস্থা রাখা হয়েছে।আল আমিন সরদার জানান, আগামী এক মাসের মধ্যে ‘আম্মাজান বৃদ্ধাশ্রম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ইতোমধ্যে বৃদ্ধাশ্রমের বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে।তিনি আরো বলেন, “সমাজের অবহেলিত ও অসহায় বৃদ্ধদের শেষ জীবনে একটি নিরাপদ আশ্রয় ও মানবিক পরিবেশ নিশ্চিত করাই আমার লক্ষ্য। সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের সহযোগিতা পেলে এ কার্যক্রম আরও সম্প্রসারণ করা সম্ভব হবে।”স্থানীয় সচেতন মহল আল আমিন সরদারের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের এ মহতী উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।