Home » সাতক্ষীরায় কৃষকের আয়বন্ধনমূলক কার্যক্রম আইজিএ কৃষি মেলা উদ্বোধন

সাতক্ষীরায় কৃষকের আয়বন্ধনমূলক কার্যক্রম আইজিএ কৃষি মেলা উদ্বোধন

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ২৫৮ ভিউস

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় ৩টি ইউনিয়নের কৃষকদের সমন্বয়ে কৃষকের আয়বন্ধনমূলক কার্যক্রম আইজিএ কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে। সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান সুশীলনের বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর সাতক্ষীরার কারিগরি সহযোগিতায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ধুলিহর ইউনিয়নের কোমরপুর ফুটবল মাঠে সুশীলনের উপপরিচালক জিএম মনিরুজ্জামান এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত। তিনি আইজিএ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ ফরহাদ জামিল, অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনী সরকার, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, ইউপি সদস্য শরিফুল ইসলাম, ইউপি সদস্য মোঃ আনিসুর রহমান, কোমরপুর যুব সংঘের সভাপতি মোঃ ফয়জুল্লাহ, প্রকল্পের প্রজেক্ট অফিসার দেব রঞ্জন বিশ্বাস, এসিএফর সিনিয়র প্রজেক্ট অফিসার সালমান হক শুভ, কোমরপুর যুব সংঘের প্রধান উপদেষ্টা আব্দুল মান্নান প্রমুখ। ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ি ইউনিয়নের কৃষকদের নিয়ে কৃষকের আয়বন্ধনমূলক কার্যক্রম আইজিএ মেলায় কৃষকের নিজস্ব জমিতে সুশীলনের সার্বিক সহযোগিতায় জলবদ্ধতা নিরসনে বসত ঘরের ভিটা উঁচু করে জৈব সার ব্যবহার করে কেমিক্যাল মুক্ত উৎপাদিত বিভিন্ন প্রজাতির কৃষি পণ্য শাকসবজি ও হাঁস-মুরগি, মাছ, মাংস, ছাগলসহ বিভিন্ন ধরনের রকমারি পণ্য মেলার স্টলে স্থান পেয়েছে। মেলা চলাকালীন সময়ে সুশীলন ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে মূনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় সুশীলন, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তিনটি ইউনিয়নের কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।