Home » বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনে তারেক রহমানকে অভিনন্দন জানালেন আব্দুর রউফ

বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনে তারেক রহমানকে অভিনন্দন জানালেন আব্দুর রউফ

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ২৬৩ ভিউস

প্রেস বিজ্ঞপ্তি:আলহাজ্ব আব্দুর রউফ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তাকে অভিনন্দন ও রক্তিম শুভেচ্ছা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, দলীয় ইতিহাসে এই বিজয় নতুন দিগন্তের সূচনা করেছে এবং এর মাধ্যমে দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর আদর্শ ও নেতৃত্বের ধারাবাহিকতায় এই বিজয় অর্জিত হয়েছে।
একই সঙ্গে তিনি সাতক্ষীরা সদর-দেবহাটা (সদর-২) আসনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানকারী সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, ভোটারদের এই সমর্থন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে এবং জনগণের প্রত্যাশা পূরণে দল নিরলসভাবে কাজ করবে।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।