স্টাফ রিপোর্টারঃ জাতীয় সংসদের সংরক্ষিত (মহিলা) আসন-৩২৪ এর সংসদ সদস্য সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত বিথীকা বিনতে হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীর্ষের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। সোমবার (০৭ সেপ্টেম্বর) সকালে সংরক্ষিত সংসদ সদস্যের কার্যালয়ে যান সেখানে সদস্যকে ফুলের শুভেচ্ছা জানান। এসময় সংরক্ষিত সংসদ সদস্য জেলার উন্নয়ন, দলীয় কর্মকাণ্ড সহ সামগ্রিক বিষয়ে খোঁজখবর নেন।সৌজন্য সাক্ষাৎকালে আলহাজ্ব মোঃ আব্দুর রউফ, অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত সাতক্ষীরার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ত্বরান্বিত ও উন্নয়ন বরাদ্দ বৃদ্ধি করতে সংরক্ষিত সাংসদকে আহ্বান জানান। সংরক্ষিত সংসদ সদস্য সাতক্ষীরার সার্বিক বিষয়ে আন্তরিকতার সাথে শুনেন। এ সময় তিনি বলেন, সাতক্ষীরা একটি সমৃদ্ধশালী জেলা। এই জেলার অনেক সুনাম রয়েছে। সরকারের উন্নয়ন সাতক্ষীরা বাসির কাছে পৌঁছে দিতে কাজ করে যাব।
সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত সাংসদ বিথীকার সাথে শুভেচ্ছা বিনিময় করলেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
৩৮
সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
পূর্ববর্তী পোস্ট
