স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা জেলার প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা এবং সন্তানদের উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে বরাদ্দকৃত আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের যৌথ আয়োজনে বুধবার বিকাল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ করা হয়। খুলনা বিভাগীয় শ্রম দপ্তর রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নে পরিচালক মোঃ হাফেজ আহাম্মাদ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। তিনি শ্রমিকদের মাঝে চেক বিতরণ করেন। এসময় বলেন,সরকার দূর্ঘটনা কবলিত শ্রমিকদের সহায়তা প্রদান করে থাকে। এটি সরকারের একটি মহতি উদ্যোগ, যার অনুদান পেয়ে শ্রমিকরা উপকৃত হচ্ছে। এই অনুদানের মাধ্যমে শ্রমিকরা উপকৃত হবে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পাল। এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় শ্রম দপ্তরের উপপরিচালক এস এম ফারুক আহমেদ, সহকারী পরিচালক অসীম কুমার বিশ্বাস প্রমুখ। এসময় তালিকাভূক্ত ২৭ জন শ্রমিকের মাঝে ১১ লক্ষ ৯৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
সাতক্ষীরায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক অনুদানের চেক বিতরণ
১৭৮
