মীর আবু বকরঃ সাতক্ষীরায় আগামী ২০শে এপ্রিল ২০২৬ ইমারজেন্সি হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসি ও কোঅর্ডিনেশন সভায় অনুষ্ঠিত হয়েছে।সিভিল সার্জন অফিসের আয়োজনে বুধবার সকাল ১০ টায় সিভিল সার্জন ডাঃ আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আখতার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক রওশানারা জামান, পৌর সভার সিইও মোঃ আসাদুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, সদর উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল, সাতক্ষীরা প্রেসক্লাবে সভাপতি মনিরুল ইসলাম মিনি, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের ডিডি মেহেদী হাসান প্রমুখ। এছাড়া সকল উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সিভিল সোসাইটির প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সভায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, সমন্বয় কার্যক্রম জোরদারকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরায় ইমারজেন্সি হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কোঅর্ডিনেশন সভা
১৩
সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
পূর্ববর্তী পোস্ট
