মীর আবু বকরঃ সাতক্ষীরায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জেলা মহিলা দলের আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভায় জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, জাতীয়তাবাদী দলের একটি শক্তিশালী সংগঠন মহিলা দল। দেশের গণতান্ত্রিক আন্দোলনে মহিলা দলের ভূমিকা প্রশংসনীয়। আগামী দিনে মা-বোনদের বুঝিয়ে জাতীয়তাবাদী দলে আনতে হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের ক্লাব থেকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়ার যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির সদস্য সাবেক কাউন্সিলর শেখ মাসুম বিল্লাহ শাহীন, জেলা ছাত্রদলের সাধাঃ সম্পাদক অর্ঘ্য। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক পত্নী সেতারা নাসরিন নিশি, মহিলা দলের জেলা সাধাঃ সম্পাদক শিলা, সাংগঠনিক সম্পাদক কেয়া, মহিলা দলের নেত্রী মৌমি কুইন সাথী,নাসিমা খাতুন, ফাতেমা খাতুন, আঞ্জুয়ারা বেগম, উম্মে কুলসুম, মনোয়ারা খাতুন, সামসুন্নাহার ময়না, ঝর্ণা, শাহীনা আক্তার, মিনি খাতুন, কামরুন নাহার, আইরিন, জাহানারা খাতুন প্রমুখ। আলোচনা সভায় পূর্বে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের নিউমার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। এসময় জেলা ও উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালি ও আলোচনা সভা
১০
সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
পূর্ববর্তী পোস্ট
