মীর আবু বকরঃ আগামী ১৩ ই সেপ্টেম্বর আইন মন্ত্রী ও সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এড মোঃ আসাদুজ্জামান এর সাতক্ষীরায় আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার বিকালে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ এর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধাঃ সম্পাদক কামরুল ইসলাম ফারুক,জেলা সিনিয়ার যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির সদস্য ও সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সদস্য মৃণাল কান্তি রায়, স ম হেদায়েতুল ইসলাম,জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি,জেলা বিএনপির আহবায়ক পত্নী সেতারা নাসরিন নিশি প্রমুখ। বাংলাদেশ সরকারের আইন মন্ত্রী ও সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর আগমন উপলক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছে জেলা বিএনপি। সাতক্ষীরার এ সময় জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় আইন মন্ত্রীর আগমন উপলক্ষে জেলা বিএনপির প্রস্তুতি সভা
১৪
সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
পূর্ববর্তী পোস্ট
