নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী পূর্ণাঙ্গ কমিটির আব্দুল মোনায়েম মুন্না কে সভাপতি, নুরুল ইসলাম নয়ন কে সাধারণ সম্পাদক, দক্ষিণবঙ্গের কৃতি সন্তান আমিনুর রহমান আমিনকে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং শাহাজান রনিকে মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক করায় মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শুভেচ্ছা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭জুন) বিকালে সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ও বারবার নির্বাচিত পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবুর সঞ্চালনায় শুভেচ্ছা মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক আলি শাহিন, সদস্য সচিব মাসুম রানা সবুজ, সিরিয়র যুগ্ম আহবায়ক সুমন রহমান, সাবেক সহ সংগঠনিক সম্পাদক কাজি রাঁসিউল করিম রোমান, জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস আই আশা, আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, দেবহাটা উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম, সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল্লাহ বাহার, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, আশাশুনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান আখতার প্রমূখ। শুভেচ্ছা সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী পূর্ণাঙ্গ কমিটিতে আব্দুল মোনায়েম মুন্না কে সভাপতি, নুরুল ইসলাম নয়ন কে সাধারণ সম্পাদক, দক্ষিণবঙ্গের কৃতি সন্তান আমিনুর রহমান আমিনকে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং শাহাজান রনিকে মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক করায় মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, সাতক্ষীরায় বিএনপিকে সংগঠিত ও শক্তিশালী করতে সাতক্ষীরা জেলা যুবদলে হাফিজুর রহমান মুকুলকে সভাপতি এবং বারবার নির্বাচিত পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু কে সাধারণ সম্পাদক করার বিকল্প নেই।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে শুভেচ্ছা বিশাল মিছিল
৯
