মীর আবু বকরঃ সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন সাবেক এমপি বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। শনিবার দুপুরে জেলা পরিষদ প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাউসার আজিজের কাছে থেকে নবাগত জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব দায়িত্ব ভার বুঝে নেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।এর পূর্বে বেলা ১২ টায় জেলা পরিষদ চত্বরে জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের নবাগত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর বিএনপি সরকার রাষ্ট্র ক্ষমতায় এসেছে। ফ্যাসিস্ট আলীগ সরকার দীর্ঘদিন বিএনপি নেতৃবৃন্দ নামে মিথ্যা হামলা মামলা দিয়ে হয়রানি করেছে। শুধু তাই নয় তারা গুম খুনের মাধ্যমে নেতাকর্মীদের জিম্মি করেছিল। বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জিয়া পরিবারের সদস্যদের। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে দীর্ঘ ১৭ বছর বিদেশে থাকতে হয়েছে। তিনি আরো বলেন সাতক্ষীরার মানুষ উন্নয়ন বঞ্চিত হচ্ছে। মসজিদ,মাদ্রাসা স্কুল- কলেজে উন্নয়নের জন্য জেলা পরিষদ থেকে সহযোগিতা করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।বক্তব্য রাখেন, বিএনপি নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি ও সদ্য নির্বাচনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দিন, সদ্য নির্বাচনে ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব আব্দুর রউফ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এড সৈয়দ ইফতেখার আলী, প্রতিষ্ঠাতা সাধাঃ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক সাধাঃ সম্পাদক শেখ তরিকুল হাসান,প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান হবি, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক বারবার নির্বাচিত মেয়র তাজকিন আহমেদ চিশতী, যুগ্ন আহবায়ক সদ্য নির্বাচনে ধানের শীষের প্রার্থী ডাঃ মনিরুজ্জামান, যুগ্ন আহবায়ক বারবার নির্বাচিত মেয়র আক্তারুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদী। এদিকে দীর্ঘদিন পর জেলা পরিষদের প্রশাসক হিসেবে হাবিবুর রহমান হাবিব আগমনকে ঘিরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। জেলা পরিষদ চত্বর মিছিল স্লোগানের মুখরিত হয়ে ওঠে। মুহুর মুহুর স্লোগানে আর নেতাকর্মীদের উপস্থিতিতে এজন্য মিলন মেলায় পরিণত হয়। এ সময় জেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব
৩
