মীর আবু বকরঃ সাতক্ষীরায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ উদ্বোধন করা হয়েছে।” উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর সহযোগিতায় মঙ্গলবার বিকেলে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসক আফরোজা আখতারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ শরীফ আসিফ আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহিনুর রহমান চৌধুরী,জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু,জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। উপস্থিত ছিলেন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আক্তারুজ্জামান, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা অর্নব দত্ত,জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবির, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন প্রমুখ। এসময় বক্তারা বলেন, মানুষের নিরন্তর প্রচেষ্টায় সবকিছু সম্ভব। বর্তমান তথ্যপ্রযুক্তির রমরমা যুগ। প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। জেলা প্রশাসক সমাপনী বক্তব্য বলেন, আমাদের সন্তানদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর প্রচেষ্টা থাকতে হবে। পরিশ্রম ছাড়া সাফল্য অর্জন সম্ভব নয়। লেখাপড়ায় সন্তানদের আরো মনোযোগি হতে হবে। সঠিক লক্ষ্য থাকলে আমাদের সন্তান তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে অনেক এগিয়ে যাবে। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষাথী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আরফিন সিদ্দিকী।
সাতক্ষীরায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করলেন জেলা প্রশাসক আফরোজা আখতার
৯
সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
পূর্ববর্তী পোস্ট
