Home » সাতক্ষীরা হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উদ্বোধন

সাতক্ষীরা হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উদ্বোধন

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ভিউস

মীর আবু বকরঃ সাতক্ষীরা হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উদ্বোধন করা হয়েছে।”সব শিশুদের টিকা, দিবো হাম রুবেলা রোধ করবো”এই প্রতিপাদ্য কে সামনে রেখে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সোমবার সকাল ১০ টায় সদর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদের সিভিল সার্জন ডাঃ আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আখতার। তিনি অতিথিদের সাথে নিয়ে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন। এসময় বলেন, দেশে আমের প্রকোপ বেড়ে চলেছে। সাতক্ষীরা জেলায় অন্য জেলার তুলনায় অনেক ভালো। সারাদেশে শিশুদের নিরাপদ রাখতে সরকার ইমারজেন্সি হামের টিকার ব্যবস্থা করেছে।কোন প্রকার কুসংস্কারে কান না দিয়ে আপনার শিশুকে হাম রুবেলা টিকা প্রদান করুন। টিকা প্রদানের জন্য ইমাম,পুরোহিত,শিক্ষক সহ সকল ধর্মীয় নেতাদের টিকার সুফল সম্পর্কে বুঝাতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সাতক্ষীরায় হামের ঠিকাদান ক্যাম্পেইন সফল হবে।বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্নব দত্ত, ইউপি চেয়ারম্যান এস এম আবুল কালাম প্রমুখ।উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম,জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আবুল হাসান হাদী, সদর উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল, সাবেক চেয়ারম্যান শহিদ হাসান,সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত কুমার সরকার, ডাঃ ইসমত জাহান সুমনা,ইপিআই সুপার শেখ আব্দুল বাকী, মোঃ মহিবুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তাজুল ইসলাম এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি,স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।