Home » সাংবাদিকরা পারে একটি দেশকে সামনে এগিয়ে নিতে।।প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাংবাদিকরা পারে একটি দেশকে সামনে এগিয়ে নিতে।।প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ১৫ ভিউস

মীর আবু বকরঃ সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য ৩ দিন ব্যাপী মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। তিনি কর্মশালার সাংবাদিকদের মাঝে পুরস্কার বিতরণ কালে বলেন, সমাজের ইতিবাচক পরিবর্তন করতে হলে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। প্রকৃত ঘটনা তুলে ধরার দায়িত্ব আপনাদের।সাংবাদিকরা পারে একটি দেশকে সামনে এগিয়ে নিতে।তথ্যপ্রযুক্তির যুগে ভুল গুজব প্রতিরোধে সাংবাদিকদের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি।ডিজিটাল যুগে তথ্যের প্রবাহ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে গুজব ছড়িয়ে প্রবনতা। আপনারা দল মতের ঊর্ধ্বে থেকে নিউজ প্রচার করবেন। জাতি আপনাদের কাছে ভালো তথ্য প্রত্যাশা করে। বর্তমান মিথ্যা বিভ্রান্তিকর ও অপপ্রচারের সংবাদ বেশি দেখা যায়। ‌এই প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় সাংবাদিকদের দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানান।পিআইবি প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীনের সভাপতিত্বে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকেরা মাল্টিমিডিয়া ও এআই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন দৈনিক ইত্তেফাক পত্রিকার নির্বাচন ও রাজনৈতিক বিশ্লেষক সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি।প্রশিক্ষণের সাতক্ষীরা প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ অংশ গ্রহন করেন। উল্লেখ্য মঙ্গলবার সকালে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাউসার আজিজ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধাঃ সম্পাদক আব্দুল বারী।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।