Home » লাবসা ইমদাদুল হক মাধ্যমিক বিদ্যালয় বিআরটিএ গণসচেতনতা মূলক কর্মশালা

লাবসা ইমদাদুল হক মাধ্যমিক বিদ্যালয় বিআরটিএ গণসচেতনতা মূলক কর্মশালা

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ২৩৭ ভিউস

স্টাফ রিপোর্টারঃ”ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” প্রতিপাদ্যকে সামনে রেখে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ ২০২৫ ও ঈদ উল আযহা ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা এর অংশ হিসেবে গণসচেতনতা বৃদ্ধিমূলক ও সড়ক নিরাপত্তামূলক বিভিন্ন কর্মসূচি চলমান রেখেছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল।সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ ২০২৫ ও আসন্ন ঈদ উল আযহা ২০২৫ উপলক্ষে এর অংশ বিশেষ মঙ্গলবার বেলা ১১ টায় সাতক্ষীরা সদরের লাবসা ইমদাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে গণসচেতনতা বৃদ্ধিমূলক ও সড়ক নিরাপত্তামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন, লাবসা ইমদাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবীর, উচ্চমান সহকারী মোঃ নাছির উদ্দিন।কর্মশালায় প্রশিক্ষকরা উপস্থিত ছাত্র-ছাত্রীদের সড়ক দুর্ঘটনার রোধকল্পের উপর বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্যে প্রদান করেন। কর্মশালা শেষে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিভিন্ন প্রকার ট্রাফিক সাইন এর লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।