Home » মানবদেহ সুস্থ সতেজ রাখতে পুষ্টিকর খাবারের বিকল্প নাই সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহে বক্তারা

মানবদেহ সুস্থ সতেজ রাখতে পুষ্টিকর খাবারের বিকল্প নাই সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহে বক্তারা

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৩৮৮ ভিউস

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদ্বোধন করা হয়েছে।”শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে বুধবার সকাল সাড়ে ১০ টায় আলোচনা সভায় সিভিল সার্জন ডাঃ আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, অতিঃ পুলিশ সুপার ডিএসবি মিথুন সরকার, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক ডাঃ প্রবীর মুখার্জি, সদর উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল, মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত কুমার সরকার, ডাঃ সুমনা সুলতানা প্রমুখ।এসময় বক্তারা বলেন, শিশু জন্মের পরপরই শাল দুধ খাওয়াতে হবে। সুস্থ্য জীবনের জন্য অতিঃ ভাজা, তৈলাক্ত খাবার ও ফাস্টফুড বর্জন করতে হবে। মানবদেহ সুস্থ সতেজ রাখতে পুষ্টিকর খাবারের বিকল্প নাই।খাবারে চিনি ও লবনের মাত্রা সব সময় সীমিত রাখতে হবে। গর্ভবতী মায়েদের খাদ্যের ব্যাপারে আন্তরিক হতে হবে।বাচ্চাদের খাবারের ব্যাপারে সব সময় সচেতন থাকতে হবে। বসত ভিটায় বেশি বেশি সবজি চাষ করতে হবে। আসুন পুষ্টিকর খাবারের ব্যাপারে সকলে সতর্ক হয়।এসময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২৮ মে থেকে ৩ রা জুন পর্যন্ত সাতক্ষীরায় পুষ্টি সপ্তাহ উদযাপিত হবে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।