স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় চিকিৎসক দম্পতির কন্যা সায়ন্তনী সরকার ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছে। সে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের চিকিৎসক জয়ন্ত সরকার ও সদর হাসপাতালে গাইনী বিশেষজ্ঞ ডাঃ সুদেষ্ণা সরকারের কন্যা। সায়ন্তনী সরকার সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ সালে মেধার প্রতিযোগিতার মাধ্যমে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ভর্তির সৌভাগ্য লাভ করেন। গাইনী বিশেষজ্ঞ ডাঃ সুদেষ্ণা সরকারের কন্যা ছোটকাল থেকে অত্যন্ত মেধার ছিলেন। সকল পরীক্ষায় সে সর্বোচ্চ নাম্বার পেয়ে মেধার বিকাশ ঘটিয়ে আসছে। শুধু তাই নয় লেখাপড়ার পাশাপাশি আবৃত্তি, গান,নাচ,ছবি আঁকা সহ সাংস্কৃতিক প্রতিযোগিতায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। একাধিকবার জেলা, বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে গৌরব করেছেন।জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেও পুরস্কৃত হয়েছেন। তার সাংস্কৃতিক কর্মকান্ডে শিক্ষা প্রতিষ্ঠানকে উচ্চমর্যাদায় পৌঁছে দিয়েছে অপরদিকে অভিভাবকদের সম্মানিত করেছেন। সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী সায়ন্তনী সরকার ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। সে ভবিষ্যতে আর্মি অফিসার হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চায়। তার ছোট ভাই সায়ন সরকারি উচ্চ বিদ্যালয় অধ্যায়নরত। সেও লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে ভূমিকা রাখছে।
চিকিৎসক দম্পতির কন্যা সায়ন্তনী ক্যাডেট কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছে।। ভবিষ্যতে আর্মি অফিসার হতে চায়
৮৫
সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
পূর্ববর্তী পোস্ট
