Home » সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৩০ ভিউস

মীর আবু বকরঃ সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় সজেকা খুলনার আয়োজনে ও সাতক্ষীরা জেলা প্রশাসন এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে ও সাধাঃ সম্পাদক মোঃ আনিছুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। তিনি বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন। তিনি বলেন, যে দেশে নৈতিকতার চর্চা না থাকে সে দেশে দুর্নীতির বিস্তার ঘটে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা নিয়ম অনুযায়ী অফিস না করে সেটাও দুর্নীতি। দেশের উন্নতির মূল প্রতিবন্ধকতাই হলো দুর্নীতি। দুর্নীতি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা অর্ণব দত্ত প্রমুখ।বিচারকের দায়িত্ব পালন করেন প্রভাষক আশরাফ হোসেন, প্রভাষক পিয়া মন্ডল, প্রভাষক রুবেল হোসেন প্রমুখ। বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে ছিলেন মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয় এবং বিপক্ষ দল হিসেবে ছিলেন শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়। মডারেটরের দায়িত্ব পালন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রভাষক আব্দুল ওহাব আজাদ। এ সময় নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ রেজাউল করিম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রেবেকা সুলতানা, মোঃ সাকিবুর রহমান, জিএম নাজমুল আরিফ,মোঃ শহীদুর রহমান, মোঃ নাজমুল হক প্রমুখ। এ সময় প্রশাসনিক কর্মকর্তা, জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।সাতক্ষীরা জেলা পর্যায়ে ২য় দিনে ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।