মীর আবু বকরঃসাতক্ষীরায় অনলাইনে সাইবার বুলিং শোষন ও নির্যাতন, মানসিক, যৌন ও শারীরিক সহিংসতার শিকার শিশু,যুব ও নারীদের বর্তমান পরিস্থিতি এবং করণীয় শীর্ষক অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স আয়োজনে টেরে ডেস হোমস্ নেদারল্যান্ডস সহযোগিতায় বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পরিচালক (পরিকল্পনা ও কর্মসূচি),ব্রেকিং দ্য সাইলেন্স মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে স্বগত বক্তব্য রাখেন কোঅর্ডিনেটর নেদারল্যান্ডস টিডিএইচ মাইকেল মন্ডল।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাউসার আজিজ।মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সচিব, পরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর, খুলনা বিভাগ মোঃ হুসাইন শওকত। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলে শাহিনুর রহমান চৌধুরী, জেলা সমাজসেবা ডিডি মোঃ রফিকুল ইসলাম,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আক্তারুজ্জামান, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, যুব উন্নয়ন অধিদপ্তরের ডিডি সঞ্জীব কুমার দাস, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আখতার বিউটি প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান সময়ে সাইবার বুলিং ব্যাপক ছড়িয়ে পড়েছে। এটি সামাজিক ও রাজনৈতিকভাবে মানুষকে বিপদে ফেলছে। বিশেষ করে কিশোরীদের হয়রানি অনেকটা বেড়ে গেছে। ফাস হওয়া ছবি ও তথ্যের জন্য মানসিকভাবে ভেঙে পড়েছে অনেকে। প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে না পারলে ভবিষ্যৎ প্রয়োজন্ম হুমকির মুখে পড়বে। আপনার সন্তানদের মোবাইল থেকে দূরে রাখা প্রয়োজন। সন্তানের সাথে পিতা-মাতার সুহদ্য সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ব্রেকিং দ্য সাইলেন্স দীর্ঘদিন এই সংশ্লিষ্ট কার্যক্রমকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। তাদের কর্মকাণ্ড শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যম ব্যাপকভাবে সারা ফেলেছে। প্রশাসনের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক উপস্থিত ছিলেন।পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ব্রেকিং দ্য সাইলেন্স কোঅর্ডিনেটর নূর জামান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম।
সাতক্ষীরায় সাইবার বুলিং শিকার যুব ও নারীদের করণীয় শীর্ষক অংশীজনদের সাথে সমন্বয় সভা
২১
সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
পূর্ববর্তী পোস্ট
