Home » সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন, সভাপতি মহিদার, সম্পাদক মোশাররফ

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন, সভাপতি মহিদার, সম্পাদক মোশাররফ

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৭৩ ভিউস

স্টাফ রিপোর্টার :সাতক্ষীরার সাংবাদিক সংগঠন সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের নতুন ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে দেশের কণ্ঠ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি এস. এম. মহিদার রহমান সভাপতি এবং হৃদয় বার্তা’র সম্পাদক জি. এম. মোশাররফ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সাতক্ষীরা শহরের মুক্ত স্বাধীন প্লাজায় অবস্থিত সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। ২০২১ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটি সুনামের সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে। পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়।

কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবুল কালাম।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন (কালের কণ্ঠ), সহ-সভাপতি মীর আবু বকর (আমার বার্তা), যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফিরোজ হোসেন (লাখো কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক এস. এম. রবিউল ইসলাম (আমাদের বসুন্ধরা), অর্থ সম্পাদক শেখ হাসান গফুর (নবচেতনা), দপ্তর সম্পাদক জি. এম. সোহরাব হোসেন (অনির্বাণ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলী মুক্তাদা হৃদয় (কালের কণ্ঠ মাল্টিমিডিয়া) এবং নির্বাহী সদস্য শাহাজান আলী মিটন (জবাবদিহি), সাইফুল আযম খান মামুন (প্রজন্ম একাত্তর) ও হাফিজুর রহমান (সংবাদ সংযোগ)।

নবনির্বাচিত নেতারা সংগঠনের ঐক্য সুদৃঢ় করা, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং তাদের স্বার্থ সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।