স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য সেইফটি দিবস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।”সুস্থ শ্রমিক,কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে জেলা প্রশাসন এবং খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক আফরোজা আখতারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহিনুর রহমান চৌধুরী,অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শেখ মইনুল ইসলাম মইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম,সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির সাধাঃ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য শেখ মাছুম বিল্লাহ শাহিন,খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক সানতাজ বিল্লাহ,সহকারী মহাপরিদর্শক শাহিনুর রহমান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ মাহবুবুর রহমান, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন টিটু,সাধাঃ সম্পাদক মোঃ জাহিদুর রহমান, সাতক্ষীরা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নে সাধাঃ সম্পাদক মোঃ আব্দুল আজিজ বাবু প্রমুখ। এছাড়া বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে জেলা প্রশাসক আফরোজা আখতার বেলুন ফেস্টুন উড়িয়ে ও বর্ণাঢ্য র্যালি মাধ্যমে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য সেইফটি দিবসের উদ্বোধন করেন।
সাতক্ষীরায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য সেইফটি দিবস পালিত
৪৫
সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
পূর্ববর্তী পোস্ট
